সিন্দ্রানি পঞ্চায়েতের প্রধান হলেন তৃণমূলের সৌমেন ঘোষ - The News Lion

সিন্দ্রানি পঞ্চায়েতের প্রধান হলেন তৃণমূলের সৌমেন ঘোষ

 


দি নিউজ লায়ন;   কয়েক দিন আগেই অনাস্থা ভোটে  বিজেপি পরিচালিত বাগদার সিন্দ্রানি পঞ্চায়েতের প্রধানের অপসারন হয়েছিল।শুক্রবার ঐ পঞ্চায়েতেই নতুন প্রধান নির্বাচিত হয়েছে।এদিন তৃণমূলের ১৪ জন পঞ্চায়েত সদস্যর উপস্থিতিতেই সিন্দ্রানি পঞ্চায়েতের প্রধান হয়েছেন তৃণমূলের  সৌমেন ঘোষ।


 পঞ্চায়েত সুত্রে জানা গেছে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৬ আসনের বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল বিজেপি।বিজেপির দখলে ছিল ১৩ টি আসন। ২ টি আসন পেয়েছিল নিরদল। বাকি ১১ টি আসনের দখল ছিল তৃণমূলের। পরে ২ নিরদল সদস্যকে নিয়ে বিজেপি পঞ্চায়েত দখল নেয়। বিজিপির প্রধান হয়েছিলেন লতিকা মন্ডল। 

এররেই পঞ্চায়েতের বিভিন্ন অভিযোগ এবং দুর্নীতি নিয়ে  প্রধানের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। একাধিক বার এই নিয়ে পঞ্চায়েতে হুলুস্থুলু হয়েছিল।চলতি বছরের মে মাসে পঞ্চায়েতের শাদক দলের সদস্যরা প্রধানের বিরুদ্ধে অনাস্থার ডাক দিয়েছিলেন।গত ২৯ জুন প্রধানের   বিরুদ্ধে অনাস্থায় ১৪-০ ভোটে জয়ী হয় তৃণমূল ।এরফলে বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল।


 শুক্রবার প্রধান নির্বাচনের দিন ঠিক হয়। তৃণমূল কংগ্রেসের ১৪ জন সদস্য উপস্থিত হয়ে  প্রধান হিসাবে সৌমেন ঘোষকে  নির্বাচিত করে । বিজিপির পঞ্চায়েত সদস্যরা অবশ্য ভোট পক্রিয়ায় অংশগ্রহণ করেনি । আড়াই বছর পরে সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখলে আসায় এদিন  ব্যান্ড বাজিয়ে, পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে সামিল হয়েছিলেন তৃণমূল সমর্থকরা ।


এদিন প্রধান নির্বাচিত হয়েই সৌমেন ঘোষ বলেন আমাদের সদস্যরা আমাকে  ১৪-০ ভোটে জয়ী করেছেন। আগামীতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মানুষের জন্য কাজ করবে। আমাদের প্রথম লক্ষ্য হল কোভিডের মোকাবিলা করা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.